সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

নতুন গান নিয়ে হাজির হলেন বাপ্পা মজুমদার

অনলাইন ডেস্ক :

শ্রোতানন্দিত সংগীতশিল্পী বাপ্পা মজুমদার বছরের শুরুতেই নতুন গান নিয়ে হাজির হয়েছেন তার ভক্তদের সামনে। তার এবারের গানের নাম ‘আর কেউ নেই’। বাপ্পা নিজেই গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন। বাপ্পার কণ্ঠের গানটি লিখেছেন এফএইচ সরকার স্বপ্নীল। সম্প্রতি গানটির ভিডিও বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। গানটি প্রসঙ্গে বাপ্পা জানান, গানটি বিইএমএমজেড ওয়ার্কস্টেশন থেকে নির্মাণ করা হয়েছে। ‘আর কেউ নেই’ গানটির মুক্তি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘গানটি নিয়ে আমার ও স্বপ্নীলের একটা স্বপ্ন ছিল। ও যখন আমাকে গানটি লিখে দেয় তখনই আমরা সিদ্ধান্ত নিই গানটি করব। এটি আরও পাঁচ বছর আগের কথা। সময় এবং ব্যস্ততার কারণে গানটি আর করা হয়নি। এবার সম্পন্ন হলো। ভালো লাগছে।’ বাপ্পা মজুমদার গানের প্রয়াত গীতিকার স্বপ্নীলকে নিয়ে আরও বলেন, ‘স্বপ্নীল তার গানটি আমাকে দিয়ে নিজে পরপারে পাড়ি জমিয়েছে। গানের রেকর্ড করার সময় চোখ বন্ধ করলেই স্বপ্নীলের চেহারা সামনে ফুটে উঠত। ও থাকলে আজ খুব খুশি হতো। এই গান স্বপ্নীলকেই উৎসর্গ করলাম আমি।’ উল্লেখ্য, বাপ্পা মজুমদারের গাওয়া সর্বশেষ ‘কালো তালিকা’ গানটি প্রকাশ পেয়েছে। এ গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন মাসুম ওয়াহিদুর রহমান। গানটি এরইমধ্যে বেশ শ্রোতাপ্রিয়তা লাভ করেছে।