সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

এবার সিনেমায় মৌরিতা জুঁই

অনলাইন ডেস্ক :

বেশ কয়েক বছর ধরে টেলিভিশন নাটকে কাজ করছেন বর্তমান প্রজন্মের অভিনেত্রী মৌরিতা জুঁই। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও কাজ করছেন তিনি। তবে তার স্বপ্ন রুপালি পর্দা। স্বপ্ন বাস্তবে রূপ নিলো নতুন বছর শুরুতে। ‘চারুলতা’ নামের একটি সিনেমায় নাম লিখিয়েছেন এই মডেল-অভিনেত্রী। সিনেমাটি নির্মাণ করছেন রাইসুল ইসলাম অনিক। এতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। জুঁইয়ের বিপরীতে রয়েছেন রাকিব হোসেন ইভোন। সিনেমা প্রসঙ্গে মৌরিতা জুঁই বলেন, সিনেমাটির গল্প সামাজিক মূল্যবোধ এবং শিশু নির্যাতনের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে গড়ে উঠেছে। চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করছি। এই সিনেমার জন্য নাটকের কাজ বন্ধ রেখেছি। চরিত্র নিজের মধ্যে ধারণ করার জন্য নিয়মিত রিহার্সেল করছি।এমন সুন্দর একটি গল্পের জন্য এতদিন মুখিয়ে ছিলাম। অবশেষে কাঙিক্ষত চরিত্র দিয়ে চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। আশা করছি, দর্শকদের ভালো একটি কাজ উপহার দিতে পারব। জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় শুটিংয়ের মাধ্যমে সিনেমাটির চিত্রায়ণ শুরু হবে।একটানা কাজ করে পুরো সিনেমার কাজ শেষ হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে ‘চারুলতা’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।