সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘ভাগ্য’

অনলাইন ডেস্ক :

৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা নিপুণ অভিনীত ছবি ‘ভাগ্য’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মুন্না; যিনি এর আগে নিপুণের সঙ্গে ‘ধূসর কুয়াশা’তে অভিনয় করেছিলেন। উত্তম আকাশের পরিচালনায় ওই ছবিটি ২০১৮ সালে মুক্তি পায়। ‘ভাগ্য’ দিয়ে দ্বিতীয়বার পর্দায় আসছেন তারা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি বিষয় জানিয়েছেন নিপুণ। তিনি বলেন, অজানাকে জানা ও দেশপ্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ভাগ্য’ ছবি। পেশায় মেরিন ইঞ্জিনিয়ার হলেও অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে নায়ক হয়েছেন মুন্না। তিনি বলেন, ভালো ভাবে ছবির কাজটি করার চেষ্টা করেছি। নিপুণের সঙ্গে আগে কাজ করার কারণে রসায়নটা ভালো হয়েছে। মৌলিক গল্পের এই ছবি আশা করি সব শ্রেণির দর্শকদের পছন্দ করবেন। হালিমা কথাচিত্রের ব্যানারে ‘ভাগ্য’ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, জেসমিন, সাংকু পাঞ্জা, গাংগুয়া, সাবিহা জামান, গুলশান আরা। পরিচালনায় পাশাপাশি ‘ভাগ্য’ ছবির কাহিনী, সংলাপ এবং চিত্রনাট্য করেছেন মাহবুবুর রশিদ ও সহযোগী পরিচালক ছিলেন নিরঞ্জন বিশ্বাস। গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, স্মরণ, দিনাত জাহান মুন্নী, কাজী শুভ, সুস্মিতা সাহা। সংগীত পরিচালনা করেছেন ঝংকার খন্দকার।