সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

রাজধানীতে বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত: চালক ও হেলপার আটক

রাজধানীর যমুনা ফিউচার পার্কের কাছে রবিবার বাস চাপায় নর্দান ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসটির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার বাসচালক মো. লিটন(৩৮) ভোলা জেলার ইলিশা ইউনিয়নের কালু মিয়ার ছেলে ও হেলপার আবুল খায়ের(২২) একই জেলার বিদুরিয়া এলাকার হাসেম ঘরামির ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (গুলশান) মো. আবদুল আহাদ জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটিও জব্দ করেছে পুলিশ।
এর আগে রবিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের কাছে মোটরসাইকেল আরোহী নর্দান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী নাদিয়াকে (২৪) বাসটি ধাক্কা দিলে তিনি মারা যান।
এ ঘটনায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর অধীনে ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

—-ইউএনবি