সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

এবার ‘বিয়ে’ চমক নিয়ে হাজির শামীম ও অহনা

অনলাইন ডেস্ক :

শামীম হাসান সরকার ও অহনা রহমানকে চলমান সময়ের সবচেয়ে ব্যস্ত জুটি বললে ভুল হবে না। গত কয়েক মাসে তারা একসঙ্গে অন্তত দুই ডজন নাটকে অভিনয় করেছেন। শুধু অনস্ক্রিনে নয়, তাদের রসায়ন বাস্তবেও জমজমাট। অনেকের ধারণা, শামীম-অহনা প্রেমে মজেছেন। সোশ্যাল হ্যান্ডেলে দুজনের কমেন্ট চালাচালি কিংবা উপহার বিনিময় ঘুরেফিরে প্রেমের দিকেই ইঙ্গিত দেয়। প্রেমের গুঞ্জন যখন ধীরলয়ে চলছে, তার মধ্যেই আচমকা ‘বিয়ে’ চমক নিয়ে হাজির শামীম ও অহনা! গত রোববার মধ্যরাতে ফেসবুকে বিয়ের একটি হলফনামার ছবি পোস্ট করেন শামীম। যেখানে তার ও অহনার ছবি রয়েছে। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। ব্যাস, মুহূর্তেই ভাইরাল হয়ে গেলো ছবিটি। সবাই বলাবলি শুরু করলো, বিয়ে করে ফেলেছেন শামীম হাসান সরকার ও অহনা। তবে অভিজ্ঞ নজরে একটু খেয়াল করলেই বোঝা যাবে, হলফনামাটি আসল নয়। হলফনামায় দুজনার ছবি যে আলাদা করে লাগানো সেটি স্পষ্ট। কারণ ছবির ওপর সিল নেই। তাছাড়া হলফনামার কোণায় লেখা আছে ২০১৩ সাল! আর বাকি ব্যাখ্যা দিলেন অভিনেতা শামীম নিজেই। জানালেন, এটি মূলত নতুন একটি নাটকের অংশ। যেটার নাম ‘কোটি টাকার কাবিন’। রিফাত আদনান পাপনের পরিচালনায় এতে শামীম-অহনা জুটি বেঁধে অভিনয় করেছেন। আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি প্রচার হবে। অহনার সঙ্গে সম্পর্ককে শুধু বন্ধুত্ব বলেই দাবি শামীমের। সংবাদমাধ্যমের কাছে তার বক্তব্য ছিলো এমন, ‘এখনও এটা শুধুই বন্ধুত্ব। যদি সম্পর্ক হয়, তাহলে আমরা পাবলিকলি অবশ্যই বলবো। এটা লুকানোর কিছু নেই, লুকানো যায়ও না। ব্যাপারটা এরকম হলে আমি এখনই স্টেটমেন্ট দিয়ে দিতাম। কিন্তু সেরকম কিছু না আসলে।’ দুই পরিবারের মধ্যে শামীম-অহনার যাতায়াত রয়েছে বলেও জানান অভিনেতা। তবে বিয়ের ব্যাপারে এখনও কিছু ভাবেননি তারা। সেটা সময়-সম্ভাবনার ওপরই নির্ভর করছে।