Skip to content

Upcoming
France
0-0
Senegal
Source: ESPN

অভিনয়ের সঙ্গেই বেঁচে থাকতে চান পূর্ণিমা

অনলাইন ডেস্ক :

একযুগ আগেও পূর্ণিমা ছিলেন প্রথমসারীর নায়িকা। মান্না, রিয়াজ, শাকিব খানদের সঙ্গে বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন। সিনেমা কম করলেও উপস্থাপনায় জুড়ি নেই এই অভিনেত্রীর। অভিনয়-উপস্থাপনা কোনটি বেশী উপভোগ করেন? জানতে চাইলে এক কথায় পূর্ণিমা বলেন, অভিনয়। তার মুখের কথা, ‘অভিনয় থেকে আমার জন্ম। মানুষ আমাকে অভিনয় দিয়ে চেনে। তবে আমি অভিনয় খুব ভালো পারি এটা বলবো না, কিন্তু আমি প্রতিনিয়ত শেখার চেষ্টা করে যাচ্ছি। যতদিন আছি অভিনয় করে যাবো। হয়তো আরও নতুন নতুন চরিত্রের সঙ্গে সামনে পরিচিত হতে পারবো।’ রুপালি পর্দার সাড়া জাগানো নায়িকা পূর্ণিমা। তার সমসাময়িক অনেকে হারিয়ে গেলেও তিনি এখনও তার গ্ল্যামার ও তারকাখ্যাতি দিয়ে নিজেকে ধরে রেখেছেন। গত রোববার এই অভিনেত্রী শুটিং শেষ করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’-খ্যাত নির্মাতা কাজল রেফিন অমির ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এর। ক্যারিয়ারে এই প্রথম ওয়েব সিরিজ ও পুলিশ চরিত্রে অভিনয় করলেন পূর্ণিমা। তিনি বললেন, এতে আমি অতিথি চরিত্রে অভিনয় করেছি, পুলিশ চরিত্র। ‘অমির অনেক কাজ দেখেছি, পরিচালক হিসেবে সে জনপ্রিয়। তাকে বলা হয় মিলিনিয়ার ডিরেক্টর! তার কাজ ভালো লাগে। সে আমাকে অফার করলে চরিত্র শুনে বুঝলাম প্রান্য আছে। খুবই ইন্টারেস্টিং কিছু পাবে দর্শক। শুটিং অভিজ্ঞতাও দারুণ। ভবিষ্যতে যদি ব্যাটেবলে মেলে আবার কাজ হবে।’ পূর্ণিমা বলেন, আমি কম কাজ করি না, তবে সবসময় বেছে বেছে কাজ করি। এখন পরিবার, মেয়ের স্কুল মেইনটেন্ট করতে হয়। পাশাপাশি শুটিংও করতে হয়। এতে একটু ঝামেলাও হয়। এই কারণে ভালো কাজের অফার এলে ব্যালেন্স করে হলেও করার চেষ্টা করি। তাই মাঝেমধ্যে একটু গ্যাপ যায়।