সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বিদেশের মাটিতে মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’

অনলাইন ডেস্ক :

দেশের দর্শকদের ভালোবাসা জয় করে বিদেশের মাটিতে মুক্তি পেতে যাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমা। আগামী ১০ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় সিনেমাটি মুক্তি পাবে ঢাকাই সিনেমার হ্যান্ডসাম হাঙ্ক আরিফিন শুভর সিনেমাটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এরইমধ্যে মুক্তির সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পরিবেশনা সংস্থা বঙ্গজ ফিল্মস অষ্ট্রেলিয়া। সিনেমাটির কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, ‘১০ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় রিলিজের মাধ্যমে বিশ্বব্যাপী রিলিজিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। অস্ট্রেলিয়া আমাদের দ্বিতীয় বৃহত্তম (যুক্তরাষ্ট্র প্রথম) মার্কেট হিসেবে বিশেষ গুরুত্ব পেয়ে থাকে। আশা করি ‘‘ব্ল্যাক ওয়ার’’ অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা ভাষাভাষীদের মন জয় করতে সমর্থ্য হবে।’ পরিবেশক তানিম আল মিনারুল মান্নান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে স্মার্ট আর বাস্তবধর্মী পুলিশ অ্যাকশান থ্রিলার সিনেমা মিশন এক্সট্রিম। ব্ল্যাক ওয়ার সেই ধারাকে অনেক উপরে নিয়ে গেছে। ইতোমধ্যেই বাংলাদেশের সাধারণ দর্শকদের স্বতঃস্ফূর্ত প্রশংসা সেই ইঙ্গিত দিচ্ছে। সিনেমাটি দেখার জন্য অষ্ট্রেলিয়ায় ববসবাসরত বাংলাদেশিরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।’ অস্ট্রেলিয়া প্রবাসী অভিনেতা তাসকিন রহমান আর সাদিয়া নাবিলার দুর্দান্ত অভিনয় অস্ট্রেলিয়ার দর্শকদের জন্য বাড়তি উৎসাহ যুগিয়েছে। পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ। চিত্রনায়িকা ববি হকের একটি বিশেষ উপস্থিতি পাওয়া যাবে একটি গানে।