সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বিয়ের পর আথিয়ার আবেগঘন বার্তা

অনলাইন ডেস্ক :

গত সোমবার বিয়ে করেছেন ভারতের তারকা ক্রিকেটার কে এল রাহুল ও অভিনেত্রী আথিয়া শেঠি। সুনীল শেঠির খান্ডালা ফার্মহাউসে পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করলেন দুই তারকা। বিয়ের পরেই মিডিয়ার হাতে মিষ্টি তুলে দেন অভিনেতা সুনীল শেঠি। তবে বিয়ের ছবি পোস্ট করলেন আথিয়া নিজেই। এদিন আথিয়া ও রাহুলের পরনে ছিল সাবেকি পোশাক। আথিয়া পরেছিলেন সাদা সুতো ও মুক্তোর কাজের হালকা গোলাপি রঙের লেহেঙ্গা। সঙ্গে মানানসই সোনার জড়োয়া সেট, কপালে ছোট্ট টিপ। রাহুলের পরনে ছিল সাদা শেরওয়ানি ও গলায় স্টোনের পাঁচ নড়ি হার। দুজনেই পরেছিলেন বেল ফুলের বরমাল্য। আথিয়া বিয়ের ছবি পোস্ট করে রাহুলের উদ্দেশে লেখেন, ‘তোমার আলোয় আমি ভালোবাসতে শিখেছি। আজ আমাদের ভালোবাসার মানুষদের মাঝে, বাড়িতে খুবই আনন্দ ও শান্তির মাঝে আমরা বিয়ে করলাম। আমাদের এই নতুন জার্নিতে আপনাদের আশীর্বাদ আমাদের পাথেয়।’ সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন আয়ুষ্মান খুরানা, কার্তিক আরিয়ান, ইশা গুপ্তা, কৃতী শ্যানন, রিয়া চক্রবর্তী, ভূমি পেডনেকর, বিরাট কোহলি, রাকুল প্রীত সিং, পরিণীতি চোপড়া, অনন্যা পা-েসহ আরো অনেক তারকা। সূত্র : জিনিউজ