সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

প্রকাশ পেল চিশতী বাউলের প্রথম গান

অনলাইন ডেস্ক :

‘যদি থাকে নসিবে’ খ্যাত বাউল শিল্পী শামসুল হক চিশতি। তিনি চিশতি বাউল নামে পরিচিত। এবার তিনি নতুন বছরে ভক্তদের জন্য নতুন গান নিয়ে হাজির হয়েছেন। ‘ও দয়াল’ শিরোনামে নতুন গানটির কথা ও সুর করেছেন এইচ এম নিপু। এটির সংগীতায়োজন করেছেন রানা আকন্দ। গানটি প্রসঙ্গে চিশতী বাউল বলেন, ‘ও দয়াল’ গানটি দেহতত্ত্ব ভিত্তিক গান। তিনি আরও বলেন, এইচ এম নিপু গানটি অসাধারণ লিখেছেন এবং সুর করেছেন। আমার মনে হয় নিপুর এই ভাবগাম্ভীর্যপূর্ণ লেখা আমার জনপ্রিয় সব গানের মতো সবার হৃদয়ে দাগ কাটবে। এ প্রসঙ্গে এইচ এম নিপু বলেন, মৃত্যুর পর মানুষ কোন দেশে, কোন বেশে থাকে সেটা সবার অজানা- এই জগত সংসারে একদিন কিছুই থাকবে না। ‘দয়াল কিসেরও লাগিয়া জমিনে পাঠাইয়া উপরে যাইবা নিয়া’- এমন সাধারণ কিছু কথায় অসাধারণ এক অনুভূতি প্রকাশ পেয়েছে গানটিতে। আশাকরছি গানটি সবার ভালো লাগবে। জানাগেছে, গত সোমবার বিকেল ৩টায় ‘চ্যানেল এইচ এম’ এর ব্যানারে মুক্তি পেয়েছে গানটি।