সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এবারই প্রথম একসঙ্গে সাইমন-মৌ

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মৌ খান। সিনেমার নাম ‘প্রেমকাব্য’। সিনেমাটি নির্মাণ করবেন রাজু আহমেদ। সম্প্রতি নতুন সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়ে ফটোশুটে অংশ নিয়েছেন তারা। সাইমন বলেন, সুন্দর একটি গল্প। আশা করছি খুব ভালো একটি কাজ হবে। মৌ বলেন, চরিত্রটি খুবই সুন্দর। এখানে আমাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। চরিত্রে চমক আছে। একটি বাংলাদেশের আরেকটি লন্ডনের অংশ। এর আগে কখনো দ্বৈত চরিত্রে অভিনয় করিনি। গল্প ও চরিত্রে অনেক ভিন্নতা আছে। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। নির্মাতা জানান, আসছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নেত্রকোনায় সিনেমাটির প্রথম ধাপের দৃশ্য ধারণ শুরু হবে। এরপর বিরতি নিয়ে এপ্রিলে দ্বিতীয় ধাপের কিছু দৃশ্য ও তিনটি গানের শুটিং লন্ডনসহ ইউরোপের চারটি দেশে হবে। দেশে ফিরে বাকি অংশের কাজ শেষ হবে। একটানা কাজ শেষ করে চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সিনেমাটি প্রযোজনা করছে ব্লু জিনজার মাল্টিমিডিয়া।