সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

পুরুষের যেই বৈশিষ্ট্য দেখে সাবধান হতে বললেন নোরা

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। আর্থিক কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত সুকেশের মামলায় জড়িয়ে যাওয়ার কারণে ইদানীং প্রায়ই খবরের শিরোনামে থাকছেন। তার বিরুদ্ধে এমন অভিযোগও উঠেছে যে জ্যাকলিনকে সরিয়ে সুকেশের সঙ্গে সম্পর্ক গড়তে চাইতেন তিনি। সেই নোরাই সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন সম্পর্কের ক্ষেত্রে পুরুষের কোন বৈশিষ্ট্য দেখে সাবধান হওয়া উচিত সেই প্রসঙ্গে। বলিউড হাঙ্গামায় দেয়া এক সাক্ষাৎকারে নোরা বলেন, ‘সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় ‘রেড ফ্ল্যাগ’ হলো গায়েব হয়ে যাওয়া। বিষয়টি যেমন যে একজন আপনার সঙ্গে আজ এবং কাল অনেক কথা বললো, এরপরে পাঁচ দিন চুপ। এরপর আবার ফিরবে এবং কথা বলবে, গভীর ভাবে। এরপরে আবার গায়েব। এর অর্থ হলো ওই পুরুষটি একাধিক নারীর সঙ্গে কথা বলে।’ নোরাকে জিজ্ঞেস করা হয় তিনি নিজের জীবনে এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কিনা সেই প্রসঙ্গে। নোরা বলেন, ‘জানি না। আমি এমনেই বলছি।’ ব্রেকআপের পরে কী করা উচিত সেই প্রসঙ্গেও পরামর্শ দিয়েছেন নোরা। বলেছেন, ‘কোনো প্রাক্তনকেই ছোট করে কিছু বলিনি আমি। এটা অন্যের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন বলে মনে করি আমি।’ সম্প্রতি মুক্তি পেয়েছে নোরার মিউজিক ভিডিও ‘আচ্ছা সিলা দিয়া’। এতে প্রতারক স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ‘রোয়ার: টাইগার্স অব দ্য সুন্দরবন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নোরার বলিউডে অভিষেক। তিনি তেলেগু চলচ্চিত্র ‘টেম্পার’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘কিক-২’ চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করে জনপ্রিয়তা অর্জন করেন। সূত্র: পিঙ্কভিলা