সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ক্যানভাসার চরিত্রে মোশাররফের নতুন চমক

অনলাইন ডেস্ক :

এবার একসঙ্গে সুপারহিট তিন তারকা। সঙ্গে চোখ ধাঁধানো এক চিত্রনাট্য। নির্মাণ হলো বিশেষ নাটক ‘রঙ্গিলা’। তিন তারকার মধ্যে রয়েছেন দুই দশকের সুপারহিট অভিনেতা মোশাররফ করিম এবং চলতি দশকের ভাইরাল জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। এই তিনজনকে এক করে সিএমভি’র ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন যুবায়ের ইবনে বকর। নির্মাতা জানান, এতে দেখা যাবে গ্রামে-গঞ্জে লায়লা (হিমি) নাচে, রাজ্জাক (মোশাররফ করিম) ক্যানভাস করে আর সেই ফাঁকে সালমান (নিলয়) দর্শকদের পকেট মারে! এভাবেই চলে তিনজনের জমজমাট ব্যবসা। হিমি বলেন, ‘আমাদের এই ফন্দি ভালোই চলছিলো। প্রচুর ইনকাম। কিন্তু প্রেমের বিষয়ে তৈরি হয় বিভেদ। আমাকে রাজ্জাক-সালমান দুজনেই প্রেমিক হিসেবে চায়! শুরু হয় গল্পের নতুন ট্র্যাজেডি। নাটকটি দেখলেই সেটি বুঝতে পারবেন দর্শক। তবে আমি বলবো, অনেকদিন পর প্রাণখুলে মনের মতো একটা কাজ করলাম। শুটিংয়ের সময় আমাদের মধ্যমণি ছিলেন মোশাররফ ভাই। আশা করছি দর্শকরা দারুণ উপভোগ করবেন কাজটি।’ শিগগিরই ‘রঙ্গিলা’ মুক্তি পাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।