সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

১০ বছর পর একসঙ্গে ইমন-আঁখি

অনলাইন ডেস্ক :

আবারও একসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী দুই শিল্পী। আঁখি আলমগীরের কণ্ঠের জন্য শওকত আলী ইমনের সংগীত পরিচালনা মানেই অন্যরকম ধামাকা। ‘জল পড়ে পাতা নড়ে’, ‘বাবুজি’, ‘শ্যাম পিরিতি’- তাদের এই গানগুলো শোনেননি; এমন শ্রোতা পাওয়া মুশকিল। টানা ১০ বছর পর জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী দুই শিল্পী ফের নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। শিরোনাম ‘রাজকুমারী’। এর সুর-সংগীতের পাশাপাশি কথাও লিখেছেন ইমন নিজেই। গত বুধবার বড় পরিসরে গানটির ভিডিও নির্মাণ হয়েছে। যথারীতি মডেল হয়েছে আঁখি আলমগীর নিজেই। তার সঙ্গে নেচেছে একদল নৃত্যশিল্পী। ভিডিওটি পরিচালনা করেছেন উজ্জ্বল রহমান। কোরিওগ্রাফি করেছেন আসাদ খান। কাজটি প্রসঙ্গে শওকত আলী ইমন বলেন, ‘আঁখির সঙ্গে আমার গানের কম্বিনেশনটা দারুণ। এর আগেও তার কণ্ঠে আমার করা গানগুলো শ্রোতারা ভালোভাবেই গ্রহণ করেছেন। রিদমিক ধাঁচের ও নাচের এই গানটিও আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে।’ আঁখি আলমগীর বলেন, ‘এটি আমার খুব পছন্দের একটি গান। আমি যেমনটি চেয়েছি গানটি ঠিক তেমনই হয়েছে। আমার মনের মতো আরও একটি গান বানিয়েছে ইমন। এজন্য তাকে ধন্যবাদ। ভিডিওতে আমি নিজেই পারফর্ম করেছি। বড় আয়োজনে এর ভিডিও করা হয়েছে। আমার বিশ্বাস শ্রোতা-দর্শকরা নিরাশ হবে না।’ আঁখি জানান, আগামী ঈদে গান ও ভিডিও আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।