সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ষাটোর্ধ্ব আধখোঁড়া কানু চরিত্রে শাহেদ আলী

অনলাইন ডেস্ক :

ষাটোর্ধ্ব কেয়ারটেকার কানু। চার দশক ধরে চট্টগ্রাম কাপ্তাই অঞ্চলের বনফুল গেস্ট হাউজের দায়িত্ব পালন করে আসছেন সততার সঙ্গে। যদিও কাপ্তাইজুড়ে তার জীবনে হতাশার গল্পও কম নয়। যে হতাশায় খানিক আলো পড়লো গেস্ট হাউজে আগত রেজা-মিলি দম্পতির মাধ্যমে। এমনই এক প্রেম ও রহস্যময় গল্পে নির্মিত হয়েছে নাটক ‘বনফুল’। এতে কানু চরিত্রে অভিনয় করেছেন ওটিটি’র একাধিক কনটেন্টে দারুণ প্রশংসিত শাহেদ আলী। গল্পটি মূলত তাকে ঘিরেই, তবে ডালপালা ছড়ায় রেজা-মিলি চরিত্রের ইমতিয়াজ বর্ষণ ও নাজিয়া হক অর্ষার মাধ্যমে। পুরো নাটকটির শুটিং হয় গল্পের সূত্র ধরেই কাপ্তাই এলাকার পাহাড়-হ্রদের ঐশ্বরিক শুভ্রতার মাঝে। এতে কেয়ারটেকার কানু চরিত্রকে ফুটিয়ে তুলতে চেহারা ও সাজে আমূল বদলাতে হয় অভিনেতা শাহেদ আলীকে। নাটকটির প্রথম চমক এখানেই। এরপর গল্পের গভীরতা দর্শকদের নিয়ে যাবে রহস্যের অতলে। থাকছে গা ছমছমে ভৌতিক আবহ। এটি রচনা ও পরিচালনা করেছেন পঙ্কজ চৌধুরী রনি। কাজটি প্রসঙ্গে শাহেদ আলীবলেন, ‘একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা ছিল কাজটিতে। নির্মাতা সবাইকে নিয়ে সততার সঙ্গে গল্পটা বলার চেষ্টা করেছেন। এ ধরনের কাজ ইদানীং আমি করিনি। গল্পের দাবিতে কাপ্তাই অঞ্চলে পুরো শুটিং করেছি। একাগ্রতা নিয়ে সবাই কাজটা করার চেষ্টা করেছি। এমন নিরীক্ষাধর্মী কাজ সচরাচর হয় না।’ অভিনেতা জানান, এতে তাকে যেমন দেখা যাবে যুবক বয়সে, তেমনি ষাটোর্ধ্ব বৃদ্ধের চরিত্রেও। ‘বনফুল’ সম্প্রচার হবে ২৭ জানুয়ারি রাত ১০টা ৩০ মিনিট থেকে মাছরাঙা টেলিভিশনে।