সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বিচারপ্রার্থীদের ডিজিটাল পাস চালু আপিল বিভাগের

ফাইল ছবি

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিচারপ্রার্থীদের জন্য ডিজিটাল পাস চালু করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট প্রশাসন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। যেখানে বলা হয়, এন্ট্রি পাস না দেখিয়ে কোনো বাদী আপিল বিভাগ ও বেঞ্চ সংলগ্ন এলাকায় প্রবেশ করতে পারবেন না।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এই পাস সংগ্রহ করে আপিল বিভাগে প্রবেশ করতে পারবেন বিচারপ্রার্থীরা।

কিউআর কোড স্ক্যান করে অথবা ওয়েবসাইটের মেনুতে প্রবেশ করে তারিখ, মামলা নম্বর, বাদীর নাম ও মোবাইল ফোন নম্বর এবং জাতীয় পরিচয়পত্র নম্বর টাইপ করে ডিজিটাল পাস পাওয়া যাবে। পরে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে পাস প্রিন্ট করা যাবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই পাসের মুদ্রিত কপি বা স্ক্রিনশট বা ডাউনলোড করা কপি দেখিয়ে মামলাকারীরা আপিল বিভাগে প্রবেশ করতে পারবেন।

—-ইউএনবি