সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

৯৯৯-এ কল: হত্যা মামলার ২৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে মামলার ২৬ বছর পর ধরা পড়লেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেয়ার পর রাউজান থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সুলতান আহাম্মদ (৮৩) উপজেলার পশ্চিম গহিরা এলাকার মৃত লাল মিয়ার ছেলে। ১৯৯৬ সালের নভেম্বরে রজু করা হত্যা মামলার আসামি তিনি। এতদিন তিনি নানাভাবে পালিয়ে ছিলেন।

মঙ্গলবার জাতীয় জরুরি সেবার (৯৯৯) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে রাউজানের নোয়াপাড়া লাম বাজার থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি জানান। কলটি কনস্টেবল জয় বিশ্বাস রিসিভ করেন। জয় তাৎক্ষণিকভাবে রাউজান থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য বলেন।

সংবাদ পেয়ে রাউজান থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়।

পরে রাউজান থানা পুলিশ দলের নেতৃত্বে থাকা এএসআই সুজন ৯৯৯-কে জানান, রাউজান থানায় ১৯৯৬ সালের নভেম্বরে রজু করা হত্যা মামলায় যাবজ্জীনবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুলতান আহাম্মদকে গ্রেপ্তার করা হয়।

—-ইউএনবি