সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

একুশে বইমেলায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, একুশে বইমেলাকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা নেয়া হয়েছে।

মঙ্গলবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

তিনি বলেন, বইমেলাকে কেন্দ্র করে কারও জন্য সুনির্দিষ্ট কোনও হুমকি নেই।

তিনি আরও বলেন, ‘যদি কোন লেখক বা প্রকাশক নিরাপত্তাহীনতা বোধ করেন, আমরা তার ওপর কড়া নজর রাখব।’

মেলায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

এছাড়া মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দেড় হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

—-ইউএনবি