সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

২০২৩ সালকে বাংলাদেশ-দ.কোরিয়া সম্পর্কের মাইলফলক বছর হিসেবে গড়ে তুলতে চাই: রাষ্ট্রদূত

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন বলেছেন, বাংলাদেশ-কোরিয়া সম্পর্কের ক্ষেত্রে এই বছরটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হবে এবং যৌথ প্রচেষ্টার মাধ্যমে সম্পর্ক আরও জোরদার করার প্রচেষ্টা চলছে।

তিনি বলেন, আমরা এটিকে (২০২৩ সালকে) একটি মাইলফলক বছর হিসেবে গড়ে তুলতে চাই।

বুধবার দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

এসময় রাষ্ট্রদূত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের জন্য বাংলাদেশে কোরিয়ান সম্প্রদায়কে ধন্যবাদ জানান।

অর্থনৈতিক সাফল্য উদযাপন ও ধারাবাহিকতা ধরে রাখতে এবং কূটনৈতিক সম্পর্কের ৫০ তম বার্ষিকী উদযাপন করতে কোরিয়ান কমিউনিটি অ্যাসোসিয়েশন ‘স্টে স্ট্রং, মার্চ টুগেদার’- থিম নিয়ে ‘কোরিয়া সপ্তাহ ২০২৩’- এর প্রস্তুতি নিচ্ছে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এবং কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে ‘কোরিয়া সপ্তাহ ২০২৩’।

১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগসহ দক্ষিণ কোরিয়া বাংলাদেশের ৫ম বৃহত্তম এফডিআই প্রদানকারী দেশ।

প্রায় ২০০ কোরিয়ান কোম্পানি ইতোমধ্যে বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে।

—-ইউএনবি