সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

চাঁপাইনবাবগঞ্জ-৩ উপনির্বাচনে ২ প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে একটি কেন্দ্রে দুই পক্ষের ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কেন্দ্রের মাঠ থেকে একটি ককটেল উদ্ধার করা হয়।

আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৯টার দিকে আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন ও নৌকার প্রার্থী আব্দুল ওদুদের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

দুই প্রার্থীর কর্মী-সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় কেউ আহত হয়েছে এমন খবর পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবুল কালাম শাহিদ জানান, দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মাঝে ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

—-ইউএনবি