সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

২৩ বছর পর ঈশ্বরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

জেলা প্রতিনিধি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাঞ্চল্যকর মোস্তফা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নুর মোহাম্মদ (৪৫) কে দীর্ঘ ২৩ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-১৪।
র‌্যাব-১৪ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকা হতে ঈশ্বরগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর মোস্তফা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আঠারবাড়ি ইউনিয়নের ফতেনগর গ্রামের মৃত সামসুল হকের পুত্র নুর মোহাম্মদ (৪৫) কে গ্রেফতার করে।
জানা যায়, ফতেনগর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে গ্রেফতারকৃত আসামী নুর মোহাম্মদ সহ অন্যান্য আসামীরা তাদের চাচা মোস্তফা কামালকে ১৯৯৯ সালে দিন দুপুরে কুপিয়ে হত্যা করে। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানায় ভিকটিমের পরিবার একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামি নুর মোহাম্মদ ও আবুল কাশেমকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। ঘটনার পর হতে গ্রেফতারকৃত নুর মোহাম্মদ দীর্ঘ ২৩ বছর যাবৎ আত্মগোপনে ছিল।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব-১৪।