সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

নিজের সিনেমায় গায়ক মোশাররফ করিম

অনলাইন ডেস্ক :

অভিনেতা মোশাররফ করিমের বিশেষণ দেওয়ার আর কোন প্রযোজন নেই। গীতিকার হিসাবেও নাম লিখিয়েছেন, ‘জয়যাত্রা’ সিনেমার ‘আহারে সোনার ময়না’ শিরোনামের গানটি তাঁর লেখা। এবার প্রথমবারের মত গাইবেন এই তারকা, তাও নিজের অভিনীত সিনেমায়। ফজলে কবীর তুহিন পরিচালিত ‘বিলডাকিনি’ সিনেমা দিয়েই তাঁর প্রথম প্লে-ব্যাক যাত্রা শুরু হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার গানটিতে কণ্ঠ দিবেন মোশাররফ করিম। নির্মাতা ফজলে কবীর তুহিন বলেন, সিনেমার প্রয়োজনে জেলখানার মধ্যে একটা গান দরকার। তখন মনে হলো, এ গানটি বেশ যায়। মোশাররফকে বললাম, এ গানটি গাওয়া যায় কিনা? তিনি বললেন, অবশ্যই গাইব। গানের কথাগুলো এমন-‘যা দেখি তার সবই ভালো/ ভালো, ভালো লাগে না/ ভালো কেন এত ভালো তাই/ কিছু ভালো লাগে না।’ গানটির কথা ও সুর মোশাররফ করিমের, সঙ্গীত পরিচালনা করেছেন আশরাফ বাবু। ‘বিলডাকিনি’ সিনেমায় মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার পার্ণো মিত্র। এ ছাড়া আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আইরিন পুতুল, উজ্জ্বল, স¤্রাট, ফারুক প্রমুখ। চলতি বছরে মুক্তির কথা আছে সিনেমাটির।