সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ঈদে মুখোমুখি অপু-বুবলী

অনলাইন ডেস্ক :

ঢালিউডের দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও বুবলী। এবার দুই নায়িকা মুখোমুখি হচ্ছেন। আসন্ন ঈদে মুক্তি পাবে দুই নায়িকার দুই সিনেমা। ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকা সরকারি অনুদানে নির্মাণকাজ শেষ হয়েছে ‘লাল শাড়ি’ সিনেমার। বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অন্যদিকে শবনম বুবলী ও শাকিব খানের সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’ মুক্তি পাবে ঈদুল ফিতরে। আর এভাবেই দীর্ঘ পাঁচ বছর পর ফের প্রেক্ষাগৃহে মুখোমুখি হচ্ছেন অপু বিশ্বাস ও শবনম বুবলী। এর আগে ২০১৮ সালের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় অপু-বুবলীর ‘পাংকু জামাই’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ও ‘সুপার হিরো’ সিনেমা। তিনটি সিনেমাতেই নায়ক ছিলেন শাকিব খান। শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস। ২০১৮ সালে বিচ্ছেদের পর শাকিব ও অপুকে পর্দা ভাগ করে নিতে দেখা যায়নি আর। গুঞ্জন উঠেছে, শাকিব ও অপুর মতো ভবিষ্যতে শাকিব-বুবলী জুটিকেও আর দেখা যাবে না। গেল বছরের শেষের দিকে বুবলী ছেলের ছবি প্রকাশ করে জানান তার ও শাকিবের বিয়ের খবর। পরবর্তী সময়ে শাকিবও জানান তার ও বুবলীর সন্তানের কথা। এরপর শোনা যায়, বিচ্ছেদের আবাস শাকিব-বুবলীর সংসারে। অপুর ‘লাল শাড়ি’ আর বুবলির ‘লিডার আমিই বাংলাদেশ’ কেমন সাড়া জাগাতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা।