সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

ক্রিকেটারের সঙ্গে প্রেম ভাঙার কারণ জানালেন সেই ঝিলিক

অনলাইন ডেস্ক :

ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘মা’। এই ধারাবাহিকে ঝিলিক চরিত্রে অভিনয় করেছিলেন তিথি বসু। সেই ঝিলিক এখন আর ছোট নেই। চুটিয়ে প্রেম করেছেন ক্রিকেটার দেবায়ুধের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় প্রেমিককে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু গত ২৫ ডিসেম্বর তিথি বসু ঘোষণা দেন দেবায়ুধের সঙ্গে ভেঙে গেছে তার সম্পর্ক। ফেসবুকে তিথি লিখেন- ‘আমি আর দেবায়ুধ মিলে এই সম্পর্কটাকে আর এগিয়ে না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ এরপর বিষয়টি নিয়ে আর মুখ খুলেননি তিথি। এবার সম্পর্ক ভাঙার কারণ ব্যাখ্যা করলেন পর্দার ঝিলিক। চার বছরের প্রেমের সম্পর্ক ভাঙার কারণ জানিয়ে তিথি বসু বলেন, ‘কোনো সম্পর্কে যখন পরিবারের হস্তক্ষেপ বেড়ে যায়, তখনই সমস্যা। মা-বাবারা সন্তানের ভালো চেয়ে হয়তো এগুলো করে থাকেন; হয়তো কোথাও গিয়ে আমরা একে অপরকে হারিয়ে ফেলেছিলাম। তবে এর দোষ আমি পরিবারকে দিতে চাই না।’ পরস্পরের সঙ্গে তোলা সব ছবি মুছে ফেলেছেন তিথি-দেবায়ুধ। পরস্পরকে আনফলো করেছেন। অতীতে ফিরে তাকাকে চান না তিথি। আশুতোষ কলেজ থেকে সাইকোলজি বিষয়ে স্নাতকে পড়ছেন তিথি। এবার অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ভাঙা-প্রেম নয়, ক্যারিয়ারই এখন তার মূল ফোকাস।