সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ইন্দোনেশিয়ায় জিম্মি নিউজিল্যান্ডের পাইলট

অনলাইন ডেস্ক :

ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে জরুরি অবতরণের সময় একটি উড়োজাহাজে আগুন লেগে যায়। এ সময় নিউজিল্যান্ডের এক পাইলটকে জিম্মি করে বিচ্ছিন্নতাবাদীরা। জিম্মি ওই পাইলটের নাম ফিলিপ মার্থেনস। বিচ্ছিন্নতাবাদীরা জানান, তাদের দাবি না মানলে ওই পাইলটকে হত্যা করা হবে। বিবিসি এক প্রতিবেদনে জানায়, ইন্দোনেশিয়ার পার্বত্য জেলা এনদুগায় অবতরণ করার সময় উড়োজাহাজে আগুন লেগে যায়। এ সময় বিচ্ছিন্নতাবাদীরা পাইলট ফিলিপ মার্থেনসকে আটক করে। তবে ধারণা করা হচ্ছে, একটি শিশুসহ উড়োজাহাজের পাঁচ যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে। পাইলটকে জিম্মি করার দায় স্বীকার করেছে ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি। এ সংগঠনটি ইন্দোনেশিয়া একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিত। তারা জানান, ইন্দোনেশিয়াকে ওয়েস্ট পাপুয়া প্রদেশের স্বাধীনতার স্বীকৃতি দিতে হবে। ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির মুখপাত্র সেব্বি সাম্বম বলেন, ইন্দোনেশিয়া যদি সিদ্ধান্তে অটল থাকে ও স্বাধীনতার স্বীকৃতি না দেয় তাহলে ওই পাইলটকে হত্যা করা হবে। পুলিশ বলছে, এ ঘটনায় তদন্ত চলছে। তবে আকাশপথ ছাড়া ওই এলাকায় পৌঁছানো সম্ভব নয়। নিউজিল্যান্ড সরকার জানিয়েছে, তারা পরিস্থিতি সম্পর্কে সচেতন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় তারা ওই পাইলটের পরিবারকে সহায়তা দিচ্ছে। ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলটি সাবেক ডাচ উপনিবেশ। অঞ্চলটি পাপুয়া ও ওয়েস্ট পাপুয়া নামে দুটি প্রদেশে বিভক্ত। ১৯৬৯ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে বিতর্কিত এক ভোটে পাপুয়া অঞ্চলকে ইন্দোনেশিয়ায় অন্তর্ভুক্ত করা হয়। এরপর থেকে নানা বিষয় নিয়ে বিচ্ছিন্নতাবাদী ও ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে।