সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

পাপুয়ায় আঘাত হেনেছে মাঝারি ভূমিকম্প

অনলাইন ডেস্ক :

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া অঞ্চলে আঘাত হেনেছে মাঝারি ভূমিকম্প। এতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ সংস্থা। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২ মাত্রা। ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি (বিএমকেজি) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাপুয়া প্রদেশের রাজধানী শহর জয়পুরা থেকে এক কিলোমিটার দূরে। মাটির ১০ কিলোমিটার গভীরে এটির উৎপত্তি হয়। জয়পুরার দুর্যোগ সংস্থার প্রধান আসাপ খালিদ এক বিবৃতিতে বলেছেন, ভূমিকম্পের কম্পনে পাপুয়ার জয়পুরায় অবস্থিত একটি ভাসমান রেস্তোরাঁ ধসে পড়ে। তখন রেস্তোরাঁটির ভেতর আটকা পড়েন চার নারী। পরবর্তীতে তাদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করেন উদ্ধারকারীরা। তিনি আরো বলেন, দুই থেকে তিন সেকেন্ড ধরে ভূমিকম্পটি প্রবলভাবে অনুভূত হয়, যার ফলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত সোমবার আঘাত হানা সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পের ঘটনায় মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। বহু লোক প্রচ- ঠা-া আবহাওয়ার মধ্যে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। এতে শেষ পর্যন্ত নিহতের সংখ্যা অনেক বাড়তে পারে। সূত্র : রয়টার্স