সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ভক্ত-সমালোচকদের চমকে দিলেন দীঘি

অনলাইন ডেস্ক :

চমকে ওঠার মতোই। মেকআপে নয়, গেটআপে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকাই সিনেমা আর টিকটকে ব্যস্ত নায়িকা দীঘি চমকে দিলেন ভক্ত-সমালোচকদের। লিকলিকে গড়নে স্কুল ড্রেস পরা টিনএজ মেয়েটি যে ঢাকাই সিনেমার উঠতি নায়িকা, বুঝে উঠতে সময় লেগেছে অনেকের। এবং বৃহস্পতিবার সন্ধ্যায় দীঘির হাত ধরে শ্রোতারা বুঝি ফিরে গেলেন প্রথম প্রেমের স্কুলে। প্রকাশ হলো দীঘির গানচিত্র ‘ভালো থাকার কারণ’। যে গানটির জন্য নায়িকা মেদ ঝরিয়েছেন ৭ কেজি! যার ফলাফল দৃশ্যে মিলেছে এই সন্ধ্যায় আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে।

গানটির কথা, সুর ও কণ্ঠ তানজীব সারোয়ারের। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। আর গানটির রেশ ধরে সাভারের ফিল্মভ্যালিসহ বিভিন্ন লোকেশনে ঘুরে ভিডিওটি বানিয়েছেন উজ্জ্বল রহমান। যাতে স্কুলগার্ল দীঘির বিপরীতে পাওয়া গেছে কণ্ঠশিল্পী তানজীবকেই। নির্মাতা উজ্জ্বল রহমান বলেন বলেন, ‘‘এর আগে দীঘিকে নিয়ে ‘আউলা ঝাউলা’ শিরোনামের একটি মিউজিক ভিডিও বানিয়েছিলাম। বেশ জনপ্রিয় হয়েছিল। আবারও তাকে নিয়ে নতুন কাজটি করেছি। এটি একটি পিওর রোমান্টিক গান। কাজটির জন্য দীঘি ৭ কেজি ওজন কমিয়েছে। আমার বিশ্বাস বদলে যাওয়া দীঘিকে দেখে সবার ভালো লাগবে।’’ এদিকে কণ্ঠশিল্পী তানজীব বলেন, ‘এখানে আমাকে কেমন লাগছে সেটা জানি না। তবে দীঘির লুক পুরো চেঞ্জ। নতুন দীঘিকে দেখে আমি নিজেও মুগ্ধ।’