সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

প্রেক্ষাগৃহে মুক্তি পেল নতুন দুই সিনেমা

অনলাইন ডেস্ক :

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পায় গ্রামীণ গল্পের এই দুই সিনেমা। এগুলো হলো ‘কথা দিলাম’ ও ‘মন দিয়েছি তারে’। ‘কথা দিলাম’ সিনেমায় প্রথমবার জুটি হয়েছেন সাবরিনা সুলতানা কেয়া ও জামশেদ শামীম। এটি মুক্তি পাচ্ছে ১৩টি প্রেক্ষাগৃহে। নতুন বছরে মুক্তির দিক দিয়ে এটিই হচ্ছে কেয়ার প্রথম সিনেমা। নির্মাতা রকিবুল ইসলাম রাকিব বলেন, ‘একসময় দেশে গ্রামীণ পটভূমির চলচ্চিত্র ছিল বেশ জনপ্রিয়। নব্বইয়ের দশকেও এ ধরনের চলচ্চিত্রের প্রতি দর্শকের বেশ আগ্রহ দেখা গেছে। বর্তমানে এ ধরনের সিনেমা তেমন নির্মিত হচ্ছে না। তাই নতুন জুটি নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি। আশা করছি, সবার ভালো লাগবে। অন্যদিকে রোমান্টিক গল্প ‘মন দিয়েছি তারে’ সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৫টি প্রেক্ষাগৃহে। এটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু। অভিনয়ে অমৃতা খান ও আসিফ ইমরোজ। নির্মাতা বলেন, ‘দর্শক যে ধরনের গল্পের সিনেমা পছন্দ করেন, এটি তেমনই। আশা করছি, দর্শক সিনেমাটি দেখে নির্মল আনন্দ পাবেন।’