সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

‘ওয়েডিং কাপল’ তৌসিফ-পায়েলের গল্প

অনলাইন ডেস্ক :

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। একসঙ্গে বেশ কিছু কাজ করেছেন তারা। ফের জুটি বাঁধলেন তৌসিফ-কেয়া। ‘ওয়েডিং কাপল’ শিরোনামে একটি নাটকে তাদের দেখা যাবে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন প্রবীর রায় চৌধুরী। সংলাপ লিখেছেন নির্মাতার সঙ্গে যৌথভাবে অনিক ইসলাম। নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, গল্পের নায়ক রাফি ও তার পরিবার যখন বিয়ের জন্য রিয়াকে দেখতে যায়, তখন বাধে বিপত্তি। কিন্তু তাদের দুজনের প্রতি দুজনের একটা ভালো লাগা তৈরি হয়। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। গল্পে রাফি ও রিয়ার প্রেম পেন্ডুলামের মতো দুলতে থাকে। তবে শেষটায় থাকছে ভালোবাসার চমক। প্রযোজক এসকে সাহেদ আলী জানান, অভ্রদীপ ব্যানার্জীর কথা-সুরে, পিরান খানের সংগীতে এবং সাহিল সানজানার কণ্ঠে একটি বিশেষ গান থাকছে ‘ওয়েডিং কাপল’ নাটকে। খুব শিগগির সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এটি।