সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

যে কারণে লন্ডন যাচ্ছেন ববি?

অনলাইন ডেস্ক :

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। দেখেশুনে একটু বেছে বেছে চলচ্চিত্রে কাজ করলেও এরইমধ্যে আইটেম গানেও তাকে পাওয়া গেছে। সম্প্রতি তিনি বরিশালে ‘মেঘনা কন্যা’ নামে সিনেমার শুটিংয়ে অংশ নেন। সেখানে গিয়ে আক্রান্ত হন নিউমোনিয়ায়। আর এই সমস্যা থেকে সামান্য পরিত্রাণ পেলেও মা, বোন ও বোনের সন্তান অস্ট্রেলিয়া চলে যাওয়ার কারণে মন খারাপ এ নায়িকার। এদিকে ইয়ামিন হক ববি ‘মেঘ কন্যা’ সিনেমার কাজ শেষ না করতেই নতুন সিনেমায় নাম লিখিয়েছেন। সিনেমাটির অধিকাংশ শুটিং লন্ডনে করা হবে। আর তাইতো আগামী (১৭ই ফেব্রুয়ারি) লন্ডনে উড়াল দিবেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে ববি বলেন, নতুন একটি সিনেমার শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। অসুস্থতার কারণে একটু লেট হলো। আগামী ১৭ তারিখ লন্ডন যাচ্ছি। টিকিট কনফার্ম করেছি। সেখানে একটানা ২০ দিন শুটিং করবো। সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত বলছি না। আশা করছি ভালো কিছুই হবে। ২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন ববি। অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করে নেন তিনি। সম্প্রতি ‘পাপ পুণ্য’ ও ‘এবার তোরা মানুষ হ’ নামে দুটি সিনেমার শুটিং শেষ করেছেন ববি। তা ছাড়া ‘ময়ূরাক্ষী’ নামে আরেকটি সিনেমার কাজও প্রায় শেষ।