সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

নরসিংদীতে আগুনে পুড়েছে মালামালসহ দামি গাড়ি

ফাইল ছবি

জেলা প্রতিনিধি:

নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনায় একটি ইলেকট্রিক দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় দোকানে রাখা ৬৫ লাখ টাকার টয়োটা হেরিয়ার গাড়িও আগুনে পুড়ে যায়। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার পাঁচদোনার মোড়ে হাজি লাল মিয়ার ইব্রাহিম ব্রাদার্সে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, পাঁচদোনার মোড়ে হাজি লাল মিয়ার সাততলা একটি ভবন রয়েছে। এর নিচতলায় ইব্রাহিম ব্রাদাস নামে একটি হার্ডওয়ার ও ইলেকট্রিক দোকান রয়েছে। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাতেও কর্মচারীরা দোকান বন্ধ করে চলে যায়। এ সময় দোকানে মালিকের ব্যবহ্নত টয়োটা হেরিয়ার গাড়িটি রাখা হয়। ভোর ৪টায় ভবনের বাসিন্দারা ধোঁয়া দেখতে পায়। পরে তারা নিচে এসে দোকানে আগুন দেখতে পায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে মাধবদী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হাজি লাল মিয়া বলেন, দোকানটি আমার ছোট ছেলে চালায়। প্রতিদিনের মতো সে রাত ৮টায় দোকান বন্ধ করে চলে আসে। এ সময় দোকানে ৬৫ লাখ টাকায় নতুন কেনা টয়োটা হেরিয়ার গাড়ি রাখা ছিল। আগুনে দোকানের মালামালের সঙ্গে গাড়িও পুড়ে গেছে। আগুনে গাড়ির পাশাপাশি ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল পুড়ে যায়।মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনি। আমরা দোকানে অনুসন্ধান করে আগুনের সূত্রপাত হতে পারে কোনো কয়েল বা অন্য জিনিস পাইনি। তাই ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে গাড়ির পাশাপাশি ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।