সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিরাজগঞ্জে বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে দুই মামলা, গ্রেপ্তার ১০

সরকারি কাজে বাধা প্রদান, ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি, ১২টি মোটরসাইকেল পোড়ানো ও ভাঙচুরের ঘটনায় ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।

প্রতিটি মামলায় ১৯৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০ থেকে ৩০০ বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এসব মামলায় এরই মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদী হয়ে একটি ও কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদী হয়ে অপর মামলাটি করেন।

মামলায় জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এ মামলায় গ্রেপ্তাররা হলেন-জেলা যুবদলের সভাপতি মির্জা আবদুল জব্বার বাবু, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহরিয়ার শিপু, বিএনপি নেতা জহিরুল ইসলাম, হাবিব শেখ শামছুল আলম, মুছা, কাওছার, নুরনবী, মিজান ও আল-আমিন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পাইকপাড়া বাজারে কেন্দ্রীয় কর্মসূচির নামে বিএনপি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে ১২টি মোটরসাইকেল ভাংচুর ও পোড়ানো হয়।

এসব ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

—-ইউএনবি