সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

মাছের খামারে ব্যস্ত জনপ্রিয় সংগীত শিল্পী

অনলাইন ডেস্ক :

সংগীত, চলচ্চিত্র, নাটক, উপস্থাপনা অর্থাৎ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবাধ পদচারণা খান আসিফুর রহমান আগুনের। তবে জনপ্রিয় সংগীত শিল্পী হিসাবে আগুন অন্যতম। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার গানের মধ্য দিয়ে তাঁর জয়ধ্বনি সর্বত্র বেজে ওঠে। সে সময় আগুনের ‘বাবা বলে ছেলে নাম করবে’ এবং ‘ও আমার বন্ধু গো…’ গান মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। বাবা খান আতা পরিচালিত ‘এখন অনেক রাত’ সিনেমার নায়কও হয়েছিলেন আগুন। সেই আগুন এখন ব্যস্ত মাছের খামারে। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আগুন জানিয়েছেন, ‘গান-অভিনয় নয়, এখন মৎস্য খামার নিয়ে ব্যস্ততা বলতে পারেন। আগে কাজটি গুছিয়ে নিই। তারপর সব হবে।’ আগুন বলছেন, ‘মানিকগঞ্জের সিংগাইরে একটি দিঘি করেছি। এখানে মাছ চাষ করব। নাম দিয়েছি ডিজিটাল দিঘি, যার চারপাড়ে লাগানো হয়েছে অনেক খেজুর গাছ। থাকছে ইলেকট্রিকের বেড়া আর সিসি ক্যামেরা। এখন থেকে আমার ঠিকানা হবে এটাই। সপ্তাহে একদিন এখানে এসে সময় কাটাব। খিচুড়ি রান্না হবে। গ্রামের লোক খাবে। মৎস্য খামারের পাশাপাশি আগামীতে এখানেই একটি ডেইরি ফার্মের পরিকল্পনা করছি।’ নতুন গান প্রসঙ্গে আগুনের ভাষ্য, ‘এরই মধ্যে বেশ কয়েকটি নতুন গানের কাজ করেছি, যা এখনও শেষ হয়নি। কথা-সুর-সংগীত নিয়ে কাটাছেঁড়া চলছেই। সম্প্রতি একটি তথ্যচিত্রের জন্য গানের পাশাপাশি সুর করেছি।’