সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভালোবাসা দিবসে এফ এ প্রীতমের নতুন গান

অনলাইন ডেস্ক :

বর্তমান সময়ের সংগীতশিল্পী এফ এ প্রীতম। তরুণ এ সংগীতশিল্পীর ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান ‘মাননীয় সরকার গার্লফ্রেন্ড দরকার’ গানের মিউজিক ভিডিও গতকাল শনিবার প্রকাশ হবে। গানটি লিখেছেন আবু রায়হান। সুরকার এফ এ প্রীতম ও সংগীত পরিচালনায় এম এ রহমান। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন নাজমুল ইভান। গানটিতে মডেল হয়েছেন সিয়াম ও অপ্সরা আফরোজ। গানটি প্রসঙ্গে এফ এ প্রীতম বলেন, এই গানটি দুই বছর আগে তৈরি করা হয়েছে। অবশেষে গানটির মিউজিক ভিডিও তৈরি করা হলো। আশা করছি এর সুর, কথা ও গায়কী সবার পছন্দ হবে। ‘মাননীয় সরকার গার্লফ্রেন্ড দরকার’ গানের মতো দরদ এই গানেও শ্রোতারা পাবেন বলে আশা করছেন কণ্ঠশিল্পী এফ এ প্রীতম। তিনি আরও বলেন, শ্রোতারা তার কাছে যে ধরনের গান শুনতে চান এটা তেমনই একটা গান। আমার বরাবরই তার জন্য নতুন কিছু লেখার চেষ্টা ছিল। আর সে প্রচেষ্টা থেকেই এ গানের সৃষ্টি। জানা গেছে, ১১ ফেব্রুয়ারি গানটি আসছে এন ই ফিল্ম ইউটিউব চ্যানেলে বিকালে মুক্তি পাবে।