সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শুটিংয়ে আহত শাকিব খান

অনলাইন ডেস্ক :

‘আগুন’ ছবির শেষ দিনের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। গত সোমবার বিকেলে রাজধানীর আফতাবনগরে বদিউল আলম খোকন পরিচালিত এ ছবির অ্যাকশন দৃশ্য করতে গিয়ে তার ডান পা মচকে যায়। এতে আহত হন জনপ্রিয় এ চিত্রতারকা। ছবির শেষ দিনের শুটিং হওয়ায় পরিচালক যাতে বিপাকে না পড়েন এই কারণে আঘাত পাওয়া পা নিয়েও ঘণ্টাখানেক সময় দিয়ে শুটিং সম্পন্ন করেন শাকিব। তারপর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজন। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরেছেন। চিকিৎসক আগামী কয়েকদিন শাকিবকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আগামী ঈদে মুক্তি পাবে শাকিব অভিনীত ছবি ‘আগুন’। এতে আরও আছেন জাহারা মিতু, মিশা সওদাগর, আলী রাজ প্রমুখ। গত সোমবার শুটিংয়ের মাধ্যমে এই ছবির শুটিং শেষ হয়েছে। বাকি আছে দুটি গানের শুটিং। জানা যায়, শাকিব খান সুস্থ হলে ছবির গানের শুটিংয়ে অংশ নেবেন।