সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বাপ্পীর পরিচালনায় রোমান্টিক টেলিফিল্ম

অনলাইন ডেস্ক :

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নাইস নূর লিখেছেন বিশেষ একটা টেলিফিল্ম। নাম ‘মাধবী। এটি পরিচালনা করেছেন এহসান এলাহী বাপ্পী। টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, আদিল, বৃষ্টি ও তামুর। নাইস নূর বলেন, ‘ফেব্রুয়ারিতে কখনো আমার লেখা নাটক অন এয়ার হয়নি। এর কারণ বইমেলা। নিউজরুম আর বইমেলা নিয়েই আমার দৌড়াদৌড়ি ছিল। এবারই প্রথম একটা টেলিফিল্ম ফেব্রুয়ারিতে লিখেছি। কারওয়ান বাজারে ‘স্টুডিও মাধবী একটা আছে। নামটা ভালো লাগে আমার। তখনই মনে হয়ছিল এই নামে একটা নাটক লিখব।’ পরিচালক এহসান এলাহী বাপ্পী বলেন, ‘মাধবী ভিন্নধর্মী একটা গল্প। গ্রামীন পরিবেশে খুব সুন্দর লোকেশনে আমরা শুটিং করেছি। আশা করছি, দর্শকদের টেলিফিল্মটি ভালো লাগবে।’ ‘মাধবী’ টেলিফিল্মটি চ্যানেল আইতে আজ বুধবার দুপুর ২ টা ৩৫ মিনিটে প্রচারিত হবে।