সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

অসহায় শিশুদের সঙ্গে নিয়ে কী করছেন পরীমনি?

অনলাইন ডেস্ক :

পরীমনি-শরীফুল রাজের ছেলে রাজ্য ১১ ফেব্রুয়ারি ছয় মাস পূর্ণ করেছে। ছয় মাস পরে শিশুদের মুখে বাড়তি খাবার দেওয়া হয়। ছেলের মুখে ভাত অনুষ্ঠানের আয়োজন নিয়ে এবার পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে বেছে নিয়েছিলেন এই তারকা দম্পতি। বিশেষ এই দিনে পথশিশুদের সঙ্গে প্রথম ভাত মুখে দিয়েছে পরীর ছেলে। গত মঙ্গলবার রাতে সেই অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন পরী। ছবিতে দেখা যাচ্ছে, বাসার ছাদে শামিয়ানা-ঝাড়বাতি দিয়ে আয়োজন করা হয়েছে বসার স্থান। মেঝেতেই বসে পড়েছেন সবাই। ছেলের মুখেভাত অনুষ্ঠানে পথশিশুদের খাবার পরিবেশন করেছেন পরী নিজেই। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে আসে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরো ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা।