সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

আবারও বিয়ের পিঁড়িতে নাতাশা-হার্দিক

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচ। প্রায় তিন বছর আগে ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে বিয়ে করেন তিনি। তাদের সংসার আলো করে জন্ম নিয়েছে একটি পুত্রসন্তান। কিন্তু পুত্রকে কোলো নিয়ে ফের বিয়ের পিঁড়িতে বসলেন এই দম্পতি। ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, গত মঙ্গলবার ছিল বিশ্ব ভালোবাসা দিবস। এদিন উদয়পুরে বসেছিল এই তারকা জুটির বিয়ের আসর। এ সময় বর-কনের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন। বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, নাতাশার পরনে সাদা রঙের গাউন, অন্যদিকে হার্দিকের পরনে স্যুট-কোট। একটি ছবিতে দেখা যায়, পুত্রকে কোলে নিয়ে আছেন বর হার্দিক। বাবার কোলে বসে মা নাতাশাকে চুমু খাচ্ছে ছেলে। এসব ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে হার্দিক লিখেছেন- ‘তিন বছর আগে আমরা যে, শপথ নিয়েছিলাম তা এই দ্বীপে নবায়ন করলাম এবং ভালোবাসা দিবস উদযাপন করলাম। আমাদের ভালোবাসা উদযাপনের সঙ্গী হয়ে আশীর্বাদ করেছেন আমাদের পরিবার ও বন্ধুরা। এজন্য আমরা সত্যি ধন্য।’ একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘এর আগে কোর্টে বিয়ে করেন হার্দিক-নাতাশা। ওই সময়ে খুব তাড়াহুড়ো করে আইনি বিয়ে সারেন তারা। এজন্য জমকালো আয়োজনে বিয়ে করলেন তারা।’ ১৩-১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিয়ের আনুষ্ঠানিকতা চলবে। গায়েহলুদ, সংগীত অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। গত বছরের নভেম্বর থেকে এই বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে বলেও সূত্রটি জানিয়েছেন। ২০২০ সালের শুরুতে নাতাশা স্ট্যানকোভিচকে দুবাইয়ের মাঝ সমুদ্রে ফ্লোটিং বোটে প্রোপোজ করেন হার্দিক। এরপর আংটি পরিয়ে বাগদান সারেন। করোনা সংকটের কারণে ভারতে তিন মাসের বেশি সময় লকডাউন ছিল। এ সময়ে হার্দিকের সঙ্গে তার বাড়িতেই ছিলেন নাতাশা। লকডাউনের সময়ে হার্দিকের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান সেরেছিলেন বলে জানা যায়।