সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ডুয়েট গানে ন্যান্সির সঙ্গী নব্বই দশকের হামজা

অনলাইন ডেস্ক :

নতুন গান প্রকাশ করলেন সংগীত শিল্পী শাহ্ হামজা। ডুয়েট গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শিল্পী ন্যানসি। গানটির শিরোনাম ‘যে স্মৃতি’। গানটির কথা-সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহ্ হামজা নিজেই। ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ হয়েছে গানটি। গানটির মিউজিক অ্যারেজমেন্ট করেছেন জাহিদ বাশার পঙ্কজ। এটি শাহ্ হামজার নিজের ইউটিউব চ্যানেল ‘শাহ্ হামজা’ হতে প্রকাশ হয়েছে। গানটি প্রসঙ্গে ন্যান্সি বলেন, গানটিতে যখন ভয়েস দিই তখন মনে হলো আমার নিজের কথা বলছি। প্রায় চার ঘন্টা লেগেছে আমার এ গানে ভয়েস দিতে। যে কখনো আমার আর হয়নি। গানটির কথা ও সুর সবার মনে দাগ কাটবে আশা করছি।’ শাহ্ হামজা বলেন, আমি বরাবরই একটু অন্যরকম কথা সুরের গান পছন্দ করে আসছি। এ গানের কথা ও সুরে শ্রোতারা নতুনত্ব পাবেন। তার সঙ্গে চমক ন্যানসির কণ্ঠ। আমাদের দুজনের গায়কি শ্রোতাদের মনে দাগ কাটবে বলে বিশ্বাস করি। নব্বই দশকের ব্যান্ড শিল্পী শাহ হামজা। ১৯৯১ সালে মাত্র ১৩ বছর বয়সে তিনি স্কুল এবং হুড বন্ধুদের সঙ্গে ‘বেক ডোর ম্যেন’ নামে তার প্রথম ব্যান্ড গঠন করেন। তবে ব্যান্ডের বাইরে একক শিল্পী হিসেবেও গান করছেন। সর্বশেষ তিনি ‘ভেজা চোখ’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করেন গতবছর।