সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

যে কারণে মাঝরাতে থানায় শ্রাবন্তী

অনলাইন ডেস্ক :

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে অভিমন্যু। মায়ের পাশাপাশি ছেলেও কম আলোচনায় থাকেন না। ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়ের কারণে মাঝরাতে থানায় যেতে হলো শ্রাবন্তীকে। যদিও এর আগেও শ্রাবন্তী-পুত্রের নামে নানা খবর কানে এসেছে। তবে এবার জল গড়াল একেবারে থানা পর্যন্ত। গত সোমবার রাতে মা-ছেলে দুজনেই পৌঁছেছিলেন কলকাতার আনন্দপুর থানায়। বর্তমানে কলকাতার বিলাসহুল আবাসন আরবানায় থাকেন শ্রাবন্তী। সোমবার তাঁদের আবাসনের এক বাসিন্দার সঙ্গে ঝামেলায় জড়ান অভিমন্যু। এরপর বাকবিত-া চলাকালীন ওই ব্যক্তি চড়াও হন নায়িকার ছেলের ওপর। শ্রাবন্তী বিষয়টি সহজভাবে নেননি। তেড়ে আসেন নায়িকা। তবে একা নয়, সঙ্গে ছিল তাঁর বর্তমান প্রেমিক ফিটনেস ট্রেনার। ছেলের উপর যে ব্যক্তি চড়াও হয়েছেন সেই ব্যক্তির বাড়িতে পৌঁছে যান তাঁরা। আর তারপর কথা কাটাকাটি থেকে হাতাহাতি। গন্ডগোল এতটি জটিল আকার নেয় যে, সকলকে নিয়ে নিয়ে যাওয়া হয় আনন্দপুর থানায়। যদিও এখন পর্যন্ত কোনো এফআইআর দায়ের হয়নি। থানায় পুলিশের সামনে উভয়পক্ষ আলোচনার মাধ্যমেই মিমাংসা হয়েছে। শ্রাবন্তীকে নিয়ে গুঞ্জন চলছে সোশ্যাল মিডিয়ায়। শ্রাবন্তীর বিলাসহুল আবাসনেরই বাসিন্দা ছিলেন শ্রাবন্তীর প্রাক্তন অভিরূপ নাগ চৌধুরী। এই সম্পর্ককে স্বীকার করেননি অভিনেত্রী। এখন শ্রাবন্তীর সঙ্গে প্রেম চলছে তাঁর জিম ট্রেনারের। ২০১৬ সালে প্রথম স্বামী রাজীব বিশ্বাসের সঙ্গে সম্পর্কের ইতি টানেন শ্রাবন্তী, তাঁদেরই ছেলে অভিমন্যু। অন্যদিকে শ্রাবন্তীর নামে মাসকয়েক আগে আইপিসি ৩৪০ ধারায় শ্রাবন্তীর বিরুদ্ধে ফের মামলা করেন রোশন।