সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

চলে গেলেন হলিউড তারকা রাকেল ওয়েলচ

অনলাইন ডেস্ক :

হলিউড অভিনেত্রী রাকেল ওয়েলচ মারা গেছেন। গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন এই অভিনেত্রী। গত বুধবার ৮২ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী ও মডেল মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন, ওয়েলসের ম্যানেজার স্টিভ সউয়ের। ১৯৭৪ সালে ‘থ্রি মাস্কেটিয়ার্স’-এ অনবদ্য অভিনয়ের জন্য ওয়েলচ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেন। ‘রাইট টু ডাই’-এ অভিনয়ের জন্য ১৯৮৭ সালে ফের তিনি মনোনয়ন পান। হলিউডের আধুনিককালের নায়িকা নির্ভর অ্যাকশনধর্মী চলচ্চিত্রের জন্য এই আমেরিকান অভিনেত্রীকে কৃতিত্ব দেওয়া হয়। এছাড়া ১৯৬০ এর দশকে আন্তর্জাতিকভাবে আবেদনময়ী নারীর প্রতীকে পরিণত হন তিনি। ৭০টির বেশি চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেন ওয়েলচ। মূলত কল্পবিজ্ঞান নির্ভর ‘ফ্যান্টাস্টিক ভয়েজ’ চলচ্চিত্র মুক্তি পাওয়ার পর তার ক্যারিয়ার এগিয়ে যায়। সূত্র: বিবিসি।