সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

এবার বইয়ের পাতায় আহমেদ ইমতিয়াজ বুলবুল

অনলাইন ডেস্ক :

মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। ২০১৯ সালের ২২ জানুয়ারি নগরীর আফতাব নগরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বর্ষীয়ান এই সংগীতজ্ঞ। তার রেখে যাওয়া গান আর অন্তহীন স্মৃতিগুলো গেঁথে আছে সবার হৃদয়ে। এবার সেই স্মৃতিগুলোই বইয়ের পাতায় উঠে আসলো। তাকে ঘিরে একটি স্মারকগ্রন্থ সম্পাদনা করেছেন লেখক ও গীতিকবি গাজী তানভীর আহমদ। ‘বাংলা সংগীতের কিংবদন্তি আহমেদ ইমতিয়াজ বুলবুল স্মারকগ্রন্থ’ নামের এই বইটি অমর একুশে বইমেলা ২০২৩-এ প্রকাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন, সামিনা চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফসহ অনেকে। এই স্মারকগ্রন্থে আহমেদ ইমতিয়াজ বুলবুলের বর্ণিল জীবনের বিভিন্ন দিক উঠে এসেছে। রয়েছে পরিবার, বন্ধু, একাত্তরের সহযোদ্ধা, সহকর্মী ও গবেষক-বিশ্লেষকদের স্মৃতিচারণ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নির্মাতা-প্রযোজক, অভিনয়শিল্পী, কণ্ঠশিল্পীসহ বহু মানুষের মূল্যবান লেখা বইটিতে জায়গা করে নিয়েছে। এছাড়াও এই স্মারকগ্রন্থে রয়েছে দেশের বিশিষ্ট লেখকদের নিবেদিত ছড়া ও কবিতা, আহমেদ ইমতিয়াজ বুলবুলের স্বরচিত কবিতা, নিজস্ব হাতের লেখা, কালজয়ী দেশাত্মবোধক, চলচ্চিত্র ও অ্যালবামের নির্বাচিত ১০০ গানের নেপথ্য ইতিহাসসহ সম্পূর্ণ গীতিকবিতা। সম্পাদক গাজী তানভীর আহমদের প্রত্যাশা, ‘এসব স্মৃতি ও গানের ইতিহাসের মধ্য দিয়ে আহমেদ ইমতিয়াজ বুলবুলের অবিস্মরণীয় জীবনের গল্প সংরক্ষিত থাকবে। সেই সঙ্গে নতুন প্রজন্মও তার সম্পর্কে জানতে পারবে।’