সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঈদের বিশেষ নাটক ‘হৈ হৈ কা-, রৈ রৈ ব্যাপার’

অনলাইন ডেস্ক :

সংবাদ পাঠিকা তানজিয়া জুথী। গ্ল্যামার, মেধা আর স্মার্টনেসের কারণে এরইমধ্যে নিজের অবস্থান তৈরি করেছেন। সংবাদ উপস্থাপনার পাশাপাশি মডেলিংয়েও বেশ পারদর্শী। ইতোমধ্যে পঞ্চাশের বেশি টিভিসি, ওভিসিতে দেখা গেছে তাকে। এবার অভিনয়ে নাম লেখালেন এই সংবাদ পাঠিকা। ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘হৈ হৈ কা-, রৈ রৈ ব্যাপার’ দিয়েই অভিনয়ে পথচলা শুরু করলেন জুথী। আরিফুর জামান আরিফের পরিচালনায় এতে তার সঙ্গী হয়েছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। নাটকটি লিখেছেন অভিনেতা কচি খন্দকার। নাটকে অভিনয় প্রসঙ্গে জুথী জানান, প্রায় ১০ বছর ধরে সংবাদ উপস্থাপনায় আছি। পাশাপাশি টিভিসি, ওভিসি ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গেও কাজ করেছি। এবার অভিনয়ে যুক্ত হলাম। কেননা এখানে নিজেকে উপস্থাপনের যথেষ্ট জায়গা আছে। কাজের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, প্রথম নাটকে কাজের অভিজ্ঞতা বেশ ভালো। সামনে মনের মতো স্ক্রিপ্ট পেলে নিয়মিত অভিনয়ের ইচ্ছে আছে। ইতোমধ্যে ঢাকা ও আশেপাশের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। এতে মীর সাব্বির ও তানজিয়া জুথী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, চিত্রলেখা গুহ, দোলন দে, বড়দা মিঠু, আমজাদ সুমন, হাসনাত জোবায়ের, ফরহাদ হায়দার, রাকিব, শেখ স্বপ্না, ইরা হাসান, সুবর্ণা। এ ছাড়া আরও অভিনয় করবেন আ খ ম হাসান, শতাব্দী ওয়াদুদ, আরশ, জামিল, রমিজ রাজু প্রমুখ।