সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

হিলি সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত: ৪দিন পর আজ লাশ হস্তান্তর

ফাইল ছবি

দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ চারদিনের মাথায় ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করবে।

সোমবার বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. রফিকুল ইসলাম।

নিহত সাহাবুল হোসেন বাবু হিলি সীমান্তের ধরন্দা গ্রামের আবুল হোসেনের একমাত্র ছেলে।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় সীমান্তে ধরন্দা এলাকার ২৮৫/২৫নং সাব-সীমানা পিলারের পাশদিয়ে ভুলবশত ভারতের কুন্ডুপাড়া এলাকায় ঢুকে পড়ে বাবু। এসময় বিএসএফ বাবুকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান বাবু।

সোমবার ৪ দিন পর বিকাল সাড়ে ৪টায় হিলি চেকপোস্ট দিয়ে নিহত বাবুর লাশ বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে হিলি সীমান্তেরপুলিশ বাংলাদেশের হাকিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।

—-ইউএনবি