সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

গুলশানে অগ্নিকাণ্ড: নিহতের সংখ্যা বেড়ে ২

রাজধানীর গুলশান-২ নম্বরের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে সোমবার সকালে আরও একজনের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডে আহত রাজু মিয়া শিকদার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

উপকমিশনার আরও জানান, রবিবার সন্ধ্যায় ওই বহুতল ভবনে ছড়িয়ে পড়া আগুন চার ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। এসময় আগুনে পুড়ে মারা যান ১২ তলা ওই ভবনে কর্মরত আনোয়ার হোসেন।

এছাড়া ৯ জন পুরুষ, ১২ জন নারী ও এক শিশুসহ মোট ২২ জনকে উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে গুলশান-২ এর একটি ১২ তলা ভবনের সপ্তম তলায় আগুন লাগে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

—-ইউএনবি