সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

চট্টগ্রামে রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

ফাইল ছবি

চট্টগ্রাম মহানগরীতে একটি রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। সোমবার সকাল পৌনে ১১টার দিকে নগরীর খুলশি এলাকার ‘ফিউশন ক্যাফে’-নামের একটি রেস্টুরেন্টে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-মো. কাশেম (১৭), নূর হোসাইন (২০) ও মুবিনূল হক(২২)।

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৩৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে জানতে ফিউশন ক্যাফে নামে ওই হোটেলের ম্যানেজার মো. গুলজারের মোবাইল ফোনে কল দিয়েও তার সাড়া পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তুষ কুমার চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি রেস্টুরেন্টে বিস্ফোরণে তিন কর্মচারী আহত হয়েছেন।তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

ওসি আরও বলেন, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে কাজ করছে।

—-ইউএনবি