সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

ফুলের তোড়া হাতে রাস্তায় শাহরুখকন্যা

অনলাইন ডেস্ক :

জোয়া আখতারের ছবি দিয়ে বলিউডে পা রাখছেন কিং খানের কন্যা সুহানা খান। তবে বলিউডে পদার্পনের আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন শাহরুখকন্যা। ছোট থেকেই লাইমলাইটে তিনি। সম্প্রতি নো-মেকআপ লুকে ভাইরাল হয়েছে সুহানার মায়াবী হাসির মিষ্টি ছবি। ছবিতে তিনি ফুলের তোড়া হাতে পোজ দিয়েছেন। পুরো মেকআপহীন লুকে সুহানার পরনে হালকা গোলাপি উলের টপ, সঙ্গে বেইজ রঙা লম্বা জ্যাকেট। চুল টেনে বাঁধা, টিউলিপ আর গোলাপের তোড়া হাতে মাটির দিকে তাকিয়ে আছেন। জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ ছবির সঙ্গে অভিনয় জগতে পা রাখবেন সুহানা। আর্চিস কমিক্সের দেশীয় ফিল্ম সংস্করণ ‘দ্য আর্চিস’ চলতি বছর সরাসরি মুক্তি পাবে নেটফ্লিক্সে। এই ছবির প্রেক্ষাপট বিংশ শতাব্দীর ষাটের দশক। এদিকে ‘দ্য আর্চিস’-এর টিজার শেয়ার করে কিং খান লিখেছিলেন, ‘মনে রাখিস সুহানা তুই কিন্তু কোনোদিন পারফেক্ট হতে পারবি না। কিন্তু নিজের সততা বজায় রাখিস তাহলেই চলবে। উদার মন নিয়ে এগিয়ে চল, অভিনেতা হিসাবে সবটা উজার করে দিস। ইটপাটকেল আর প্রশংসা, কোনোটাই ধরে রাখিস না। তোর যে অংশটা স্ক্রিনের মধ্যে রয়েছে সেটা সবসময় তোরই থাকবে। আমার ছোট্ট সোনা তুই অনেক দূর এসেছিস, সবার মুখে হাসি ফোটাস, যেভাবে তুই পারবি। তোর সঙ্গে থাকুক, লাইট-ক্যামেরা-অ্যাকশন। ইতি- আরেকজন অভিনেতা।’