সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে শিশু নিহত, আহত ১০

লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় উভয়পক্ষের ১০ জন আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার সকালে দক্ষিণ চর বংশী ইউনিয়নে চরকাছিয়া গ্রামে মিয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু রাসেল হোসেন (১৪) একই গ্রামের মনির হোসেন ভূট্টুর ছেলে ও ইউপি সদস্য নজরুল ইসলামের ভাতিজা।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে রাহুল ও নজরুলের লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময রাসেল নামে একটি শিশু নিহত হয়। একই সময় উভয় পক্ষের ১০জন আহত হয়। তাদের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ বলেন, আধিপত্য বিস্তার নিয়ে রাহুল ও নজরুলের লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় রাসেল নামে এক শিশু নিহত হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

—-ইউএনবি