সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গিনেস বুকে রেকর্ড গড়লেন অক্ষয়

অনলাইন ডেস্ক :

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে বলিউড তারকা অক্ষয় কুমারের। মাত্র তিন মিনিটে সর্বাধিক সংখ্যক ‘সেলফি’ তুলে এই রেকর্ড গড়েছেন অভিনেতা। মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমার, ইমরান হাশমি অভিনীত ছবি ‘সেলফি’। মুম্বাইয়ে সেই ছবির প্রচারের জন্যই এমন অভিনব পন্থা অবলম্বন করেছেন অভিনেতা। ভক্তদের জন্য ‘গ্র্যান্ড মিট’-এর আয়োজন করেছিলেন অক্ষয়। সেখানেই তুলেছেন একের পর এক সেলফি। তিন মিনিটে অভিনেতা তুলে ফেলেছেন ১৮৪টি সেলফি। তাতেই হয়ে গেল নতুন রেকর্ড। রেকর্ড গড়ার দিনেই মঞ্চে অভিনেতা ভক্তদের সঙ্গে ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ গানেও নেচেছেন। ‘সেলফি’ ছবিতে নতুন করে ব্যবহার করা হয়েছে গানটি। এর আগে রেকর্ড ছিল তিন মিনিটে ১৬৮টি সেলফি তোলার। রেকর্ড গড়েছিলেন আমেরিকার জেমস স্মিথ। সূত্র: এনডিটিভি