সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আবারও বড় পর্দায় অপি করিম

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ ও কলকাতায় আজ শুক্রবার একসঙ্গে মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’। এরইমধ্যে সিনেমাটি নিয়ে দুই বাংলায় দারুণ কৌতূহল তৈরি করেছে। ‘ফড়িং’ খ্যাত ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত ‘মায়ার জঞ্জাল’ সিনেমার মাধ্যমে ১৯ বছর পর আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন অভিনেত্রী অপি করিম। তার বিপরীতে আছেন ওপার বাংলার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। গত ২০ ফেব্রুয়ারি ঢাকার সনি স্কয়ারে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে অংশ নিতে ঢাকায় এসেছিলেন তিনি। অতিথি তালিকায় দেশের বিভিন্ন অঙ্গনের তারকারা ছিলেন। উল্লেখ্য, ১৯ বছর পর আবারও রুপালি পর্দায় নিজেকে দেখতে মুখিয়ে আছেন জনপ্রিয় এই তারকা। ইন্দ্রনীল রায়চৌধুরী ও ঋত্বিক চক্রবর্তীর সম্মিলন এবং দারুণ গল্প ও চরিত্রের জন্য ‘মায়ার জঞ্জাল’ দিয়ে চলচ্চিত্রে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন অপি করিম। এতে তার চরিত্রের নাম সোমা।