সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ডামুড্যায় দুবখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা):

২১ ফেব্রুয়ারী মঙ্গলবার ভাষা শহীদদের স্মরণে ডামুড্যা পৌরসভাধীন ৭নং দুবখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান। তিনি বলেন ২১ ফেব্রুয়ারী সেই ভাষা আন্দোলন তার অনেক সময় পাড় করে ফেলেছি কিন্তু এখনও সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই, সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নকশা অনুযায়ী শহীদ মিনার নির্মাণের। শিক্ষার্থীরা যাতে কলাগাছ, গাছের ডালপালা বা অন্য কিছু দিয়ে শহীদ মিনার বানিয়ে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন না করে। সেই সিদ্ধান্তে সাড়া দিয়ে ০৭নং দুবখোলা সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যগণের আহবানে আমরা এখানে এসেছি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম নজিবুল হক, সহকারী শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ।